নৌকার প্রচারণায় দীপংকর তালুকদার | Daily AjKaler Kontho

নৌকার প্রচারণায় দীপংকর তালুকদার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৩, ৪:৪২ অপরাহ্ন
নৌকার প্রচারণায় দীপংকর তালুকদার

আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ের দুর্গম এলাকা রাঙামাটির নানিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভা, উঠান বৈঠক ও গণসংযোগ করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার।

গণসংযোগেকালে তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পর পাহাড়ে যেসব উন্নয়ন হয়েছে, সেসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতি আন্তরিক। যার ফলে গত ১৫ বছরে রাঙামাটিতে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগ, আর্থ-সামাজিক উন্নয়ন ও অবকাঠামোসহ প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নানিয়ারচর উপজেলা সদর, ইসলামপুর,ঘিলাছড়ি, বগাছড়ি,রত্নাংকুর বিহার ও বুড়িঘাট ইউনিয়নে নৌকার পক্ষে গণসংযোগ ও প্রচারনাকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আওয়ামী লীগ সরকার ও পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং আগামী ৭ই জানুয়ারী নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।