
আজকালের কন্ঠ ডেস্ক : আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে সমন্বয়ক কমিটি গঠন করেছে আওয়ামীলীগ। শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ টায় বরিশাল ক্লাবে অনুষ্ঠিত জেলা ও মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সম্মতিক্রমে ছয় সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয়।
কমিটির প্রধান সমন্বয়ক হলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি।
অন্যান্য সদস্যরা হলেন, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ কোকন সেরনিয়াবাত, মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এছাড়া যোগাযোগ ও আপ্যায়ন কমিটিতে রয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট লস্কর নুরুল হক।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর জেনারেল (অব:) হাফিজ মল্লিক, যুগ্ম সাধারন সম্পাদক মো: বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির ও সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ বিভাগের জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি-সাধারন সম্পাদকবৃন্দ।
আপনার মতামত লিখুন :