চেহারা কতটা পারফেক্ট সেটা নিয়ে সবাই ব্যস্ত : কারিনা কাপুর | Daily AjKaler Kontho

চেহারা কতটা পারফেক্ট সেটা নিয়ে সবাই ব্যস্ত : কারিনা কাপুর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৩, ৪:৩২ অপরাহ্ন
চেহারা কতটা পারফেক্ট সেটা নিয়ে সবাই ব্যস্ত : কারিনা কাপুর

বিনোদন ডেস্ক : তারকারা সবসময়ই যেন নিজেদের নিখুঁত ও সুন্দর হিসেবে তুলে ধরতে চান। সেটা টালিউড হোক বা বলিউড হোক। কারণ তাদের সামান্য খুঁত নিয়ে শুরু হয়ে যায় চর্চা, চলে ট্রলিং। এজ শেমিংও চলে। মেকআপ দিয়ে যদি বলিরেখা ঢাকা না যায় তা হলেও শুরু হয়ে যায় চাপা হাসাহাসি। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী কারিনা কাপুর খান।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কারিনা কাপুর এই প্রসঙ্গে কথা বললেন। জানালেন তার কাছে একজন অভিনেতা অভিনেত্রী কেমন দেখতে, তাকে কেমন লাগছে দেখতে, সেগুলোর থেকে অনেক বেশি জরুরি সে কেমন পারফরম করছে।

সেই বিষয়ে কথা বলতে গিয়ে কারিনা জানান এই ইন্ডাস্ট্রিতে সবটাই ইমেজভিত্তিক। কাজের থেকে ছবি কতটা পারফেক্ট সেটা নিয়ে সবাই ব্যস্ত থাকেন। কারিনার কথায় তার প্রথম ছবি থেকেই তার লুক, তার রূপ এগুলোই চর্চার বিষয় হয়ে উঠেছে তিনি অভিনেতা হিসেবে কেমন সেটার তুলনায়।

তবে যে যাই বলুক না কেন অভিনেত্রী সবসময়ই তার অভিনয় সত্ত্বাকে আগে রেখেছেন। ক্যামেরায় যদি তার বলিরেখা দেখাও যায় তাহলে তার মতে সেটাই তিনি।

দীর্ঘ ২০ বছরের বেশি সময় এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে অবশেষে সময়ের দাবি মেনে ওটিটি মাধ্যমে পা রেখেছেন অভিনেত্রী। তার কাছে ওটিটি অনেক যেন বেশি ব্যক্তিগত সিনেমার থেকে। দর্শকরা অভিনেতাদের আরও কাছ থেকে দেখেন, চেনেন।