
আজকালের কন্ঠ ডেস্ক : নাটোরের ডালসড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে খাদে পড়ে নিহত হয়েছেন এক চালক। এ সময় ট্রাকের হেলপার আহত হয়েছেন।
গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নাটোর-বগুড়া মহাসড়কে ডালসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম ফয়সাল ইসলাম সেলিম। তার বাড়ি ঝিনাইদহ মহেশখালী এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাসুদ রানা।
তিনি জানান, মালবোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে ডালসড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে উল্টে যায়।
আপনার মতামত লিখুন :