ক্রিকেটে ফেরেন সৌম্য সরকার | Daily AjKaler Kontho

ক্রিকেটে ফেরেন সৌম্য সরকার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন
ক্রিকেটে ফেরেন সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সৌম্য সরকার। প্রায় ২ বছর পর ফেরা ম্যাচে সেই আউট হন শূন্য রানে। আজ একই দলের বিপক্ষে আরও একবার ওয়ানডেতেই শূন্য রানে ফিরলেন এই বাঁহাতি ওপেনার। কিউই পেসার অ্যাডাম মিলনের বলে স্লিপে ক্যাচ আউট হলেন সৌম্য। ফলে ১ রানে ১ উইকেট হারায় বাংলাদেশ।

এর আগে ল্যাথাম-ইয়ং ঝড়ে নিউজিল্যান্ড ২৩৯ রান করে। তবে বাংলাদেশের লক্ষ্য ২৪৫। বৃষ্টি আইনে জয়ের জন্য বাংলাদেশের এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দ্বিতীয় দফা বৃষ্টি শেষে যেন পঞ্চম গিয়ারে ব্যাটিং শুরু করেন নিউজিল্যান্ডের দুই ব্যাটার টম ল্যাথাম ও উইল ইয়ং। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে লাইন-লেন্থ ঠিক রাখতেই হিমশিম খাচ্ছিল টাইগার বোলাররা। দুজনের তাণ্ডবে শেষ ১০.৩ ওভারে কিউদের স্কোরবোর্ডে যোগ হয়েছে ১৩১ রান; আর জুটি ১৭১ রানের। ৯৩ রান করে ল্যাথাম ফিরলেও ইয়ং তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। শেষ ওভারে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮৪ বলে ১০৫ রানের ইনিংস। নির্ধারিত ৩০ ওভারে নিউজিল্যান্ড থামে ২৩৯ রানে।

নিউজিল্যান্ডের মাটিতে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড মোটেও ভালো নয়। এখন পর্যন্ত ১৬ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলে সবকটিতেই হেরেছে টাইগাররা।

এদিকে বাংলাদেশ দলে ফিরেছেন সৌম্য সরকার। ছুটি কাটিয়ে ফিরেছেন লিটন দাসও। নিউজিল্যান্ড দলে অভিষেক হয়েছে অলরাউন্ডার জশ ক্লার্কসন ও উইলিয়াম ও’রুর্কের।