জামালপুরে সড়কে ২ প্রাণ ঝরল | Daily AjKaler Kontho

জামালপুরে সড়কে ২ প্রাণ ঝরল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন
জামালপুরে সড়কে ২ প্রাণ ঝরল

আজকালের কন্ঠ ডেস্ক : জামালপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পিকআপভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির।

নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আনোয়ার হোসেন (৪০) ও জামালপুর সদর উপজেলার ছোনটিয়া পটল এলাকার সামছুল ইসলাম (৪৫)। তারা দুজনেই সবজি ব্যবসায়ী বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।