Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৫, ২০২৩ , ১২:৩৬ অপরাহ্ণ

জামালপুরে সড়কে ২ প্রাণ ঝরল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : জামালপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পিকআপভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির।

নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আনোয়ার হোসেন (৪০) ও জামালপুর সদর উপজেলার ছোনটিয়া পটল এলাকার সামছুল ইসলাম (৪৫)। তারা দুজনেই সবজি ব্যবসায়ী বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রিন্ট করুন