
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অসুস্থতার কথা শুনে দেখতে আসছেন ডিবিপ্রধান হারুন ভাই, মিশা সওদাগর ও জায়েদ খান। দেশবাসীর কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।’
এর আগে গত ৯ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন ডিপজল। এ ছাড়া গত ৩১ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চোখের অপারেশন হয় তার।
আপনার মতামত লিখুন :