ঝালকাঠিতে রাতে ঘুরে ঘুরে শীর্তাদের হাতে কম্বল তুলে দিলেন জেলা প্রশাসক | Daily AjKaler Kontho

ঝালকাঠিতে রাতে ঘুরে ঘুরে শীর্তাদের হাতে কম্বল তুলে দিলেন জেলা প্রশাসক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ন
ঝালকাঠিতে রাতে ঘুরে ঘুরে শীর্তাদের হাতে কম্বল তুলে দিলেন জেলা প্রশাসক

ঝালকাঠি জেলা প্রতিনিধি : দখিনের জেলা ঝালকাঠিতে গত দুই দিন ধরে তীব্র শীত পরেছে। এতে নিন্ম আয়ের মানুষগুলো চরম ভোগান্তি পরেছে।শীত নিবারনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার রাতে ঘুরে ঘুরে ছিন্নমুল শীতার্তদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

ঝালকাঠি শহরের বিভিন্ন স্থান, ইকোপার্কের বেদে পল্লী ও ঝালকাঠি সদর হাসপাতালের শীতার্তদের মাঝে প্রায় তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়।