Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১১, ২০২৩ , ৭:৩৯ অপরাহ্ণ

ঝালকাঠিতে রাতে ঘুরে ঘুরে শীর্তাদের হাতে কম্বল তুলে দিলেন জেলা প্রশাসক

লেখকঃ আজকালের কণ্ঠ

ঝালকাঠি জেলা প্রতিনিধি : দখিনের জেলা ঝালকাঠিতে গত দুই দিন ধরে তীব্র শীত পরেছে। এতে নিন্ম আয়ের মানুষগুলো চরম ভোগান্তি পরেছে।শীত নিবারনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার রাতে ঘুরে ঘুরে ছিন্নমুল শীতার্তদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

ঝালকাঠি শহরের বিভিন্ন স্থান, ইকোপার্কের বেদে পল্লী ও ঝালকাঠি সদর হাসপাতালের শীতার্তদের মাঝে প্রায় তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়।

প্রিন্ট করুন