জানালেন রণবীর কবে সন্তান নিবেন | Daily AjKaler Kontho

জানালেন রণবীর কবে সন্তান নিবেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৩, ১২:০৮ অপরাহ্ন
জানালেন রণবীর কবে সন্তান নিবেন

বিনোদন ডেস্ক : ভালোবেসে ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। ইতোমধ্যে সংসার জীবনের ৫ বছর পার করে ফেলেছেন তারা। অনেক জনপ্রিয় তারকা দম্পতি সন্তান নিলেও, এই তারকা দম্পতি এখনও কোনো সন্তান নেননি। তবে এবার সন্তান নেওয়ার পরিকল্পনা জানালেন রণবীর নিজেই।

দাম্পত্যজীবনের এই পাঁচ বছরে একাধিক বার নানান জল্পনা-কল্পনা তৈরি হয়েছে এই তারকা দম্পতিকে নিয়ে। কখনও দীপিকা-রণবীরের সম্পর্কে নাকি চিড় ধরেছে। কখনও বা আবার প্রশ্ন উঠেছে তাদের ‘ফ্যামিলি প্ল্যানিং’ নিয়ে। তবে এসব গুজনে কখনোই পাত্তা দিতে দেখা যায়নি রণবীর বা দীপিকা কাউকেই।

এ দিকে সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে, রণবীর নাকি বাবা হতে চলেছেন! তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে।

সিনেমাটি নির্মাণ করবেন অয়ন মুখোপাধ্যায়। পরিচালিত ওই ছবিতে নাকি রণবীর কাপুরের বাবার চরিত্রে দেখা যাবে রণবীরকে। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান– শিবা’ সিনেমায় শিবার চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। আর সেই শেষে বিশেষ একটি চরিত্রে ধরা দিয়েছিলেন দীপিকা।

মূলত রিল লাইফে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে। এবার সেই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমায় এক রণবীরের বাবার ভূমিকায় দেখা যাবে আর এক রণবীরকে।

কিন্তু বর্তমানে নির্মাতা অয়নের ‘ওয়ার টু’ সিনেমার কাজে ব্যস্ত থাকায় ‘ব্রহ্মাস্ত্র : পার্ট টু- দেব’র শুটিং শুরু হতে বছর খানেক দেরি হবে।

অন্যদিকে, ‘বৈজু বাওরা’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন রণবীর। সব মিলিয়ে আগামী বছর ভীষণ ব্যস্ত থাকবেন অয়ন ও রণবীর। তাই ২০২৫ সালে রণবীরের বাবার ভূমিকায় কাজ শুরু হবে বলে জানা গেছে।

সূত্র : আনন্দবাজার