ভোলায় মানবতার মুকুল এমপি কে হাজার হাজার জনগণের সংবর্ধনা | Daily AjKaler Kontho

ভোলায় মানবতার মুকুল এমপি কে হাজার হাজার জনগণের সংবর্ধনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ১:২৪ অপরাহ্ন
ভোলায় মানবতার মুকুল এমপি কে হাজার হাজার জনগণের সংবর্ধনা

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব আলী আজম মুকুল এমপি বলেছেন আপনাদের তৃণমূলের জরিপে দল আমাকে মনোনয়ন দিয়েছেন এখন আপনাদের কাজ সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করা। যাতে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় নিশ্চিত করে আমরা ভোলা-২ আসনটি প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা কে উপহার দিবো।

গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা সড়কের খেয়াঘাটে সংক্ষিপ্ত সভায় মহান আল্লাহ’র কাছে কোটি শুকরিয়া আদায় করে,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সফল বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার নৌকা মানে উন্নয়ন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে অবশ্যই নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।

এসময় তিনি অভিযোগ করে বলেন, দেশকে অশান্ত করার জন্য একটি কু-চক্রি মহল পায়তারা করছে। হরতাল অবরোধের নামে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, আ’লীগ নেতা আলহাজ্ব জাফল উল্ল্যাহ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম খান, আ’লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম প্রমূখ সহ বোরহানউদ্দিন ও দৌলতখানের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ হাজার হাজার আ’লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ সংসদ সদস্য আ’লীগের নৌকার মনোনয়ন নিয়ে লঞ্চযোগে বুধবার সকালে বোরহানউদ্দিন এসে পৌছলে বোরহানউদ্দিন-দৌলতখান উপজেলা আ’লীগের হাজার হাজার নেতাকর্মী তাকে বরণ করেন নেন। উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গন তাকে ফুলেল শুভেচ্ছা সহ বিভিন্ন অঙ্গ সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সকাল থেকে তাকে বরণ করতে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মীরা ঢাক ঢোল বাজিয়ে নৌকা স্লোগানে মুখরিত করে লঞ্চঘাটে জড়ো হয়।

আজকালের কন্ঠ /নাঈমুল ইসলাম রনি