টাঙ্গাইলে বাসে আগুন | Daily AjKaler Kontho

টাঙ্গাইলে বাসে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৩, ১:০১ অপরাহ্ন
টাঙ্গাইলে বাসে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোড়াই হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোল্লা টুটুল।

তিনি জানান, এসপি পরিবহনের বাসটি মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটিতে আগুন দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা দেলদুয়ার ফায়ার সার্ভিসের কর্মীদের বিষয়টি অবহিত করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।