Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৮, ২০২৩ , ১:০১ অপরাহ্ণ

টাঙ্গাইলে বাসে আগুন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোড়াই হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোল্লা টুটুল।

তিনি জানান, এসপি পরিবহনের বাসটি মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটিতে আগুন দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা দেলদুয়ার ফায়ার সার্ভিসের কর্মীদের বিষয়টি অবহিত করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

প্রিন্ট করুন