ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ | Daily AjKaler Kontho

ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ৭:১৯ অপরাহ্ন
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ

আজকালের কন্ঠ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল সোমবার রাতে প্রকাশ করা হয়েছে।এতে গড় পাসের হার ৯৪.৮ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোঃ আতাউর রহমান জানান, সারাদেশে ৭০২টি কেন্দ্রে ১৮৯৭টি কলেজের সর্বমোট ১ লক্ষ ৭৩ হাজার ৩৩১ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।

এ পরীক্ষায় গড় পাসের হার ৯৪.৮ শতাংশ। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল সোমবার রাত ৮টার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।