
আজকালের কন্ঠ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তুহিন পরিবহনের একটি বাসের ছাদে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তুহিন পরিবহনের বাসে আগুন লাগে। তারপর পাশের আরও দুইটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা যাচাই-বাছাই করে জানা যাবে বলে জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।
আপনার মতামত লিখুন :