জেলা প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাইমাইল মেঘের ছায়া রিসোর্ট এর পূর্ব পাশের এলাকায় গভীর মাটি কাটার খালে গোসল করতে নেমে নিখোঁজ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে মাটি কাটার গভীর খালে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা।
মৃত্যু তিন শিক্ষার্থী হলো-কোনাবাড়ী পূর্বপাড়া এলাকার কামরুল ইসলামের ছেলে সাব্বির (১৮), একই এলাকার কিতাব আলীর ছেলে স্বাধীন (১৯) ও শহিদুল ইসলামের ছেলে রনি (১৮) নিহতরা সম্পর্কে চাচাতো ভাই ও ভাগিনা।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, দুপুর আড়াইটার দিকে বাইমাইল এলাকায় তুরাগ নদের মাটি কাটার একটি খালে ওই তিন শিক্ষার্থীসহ ১০ জন তরুণ গোসলে নামেন। মাটি কাটার ফলে গভীর হওয়ায় ও স্রোত থাকায় গোসলের একপর্যায়ে পানির স্রোতে সুজন নামের এক তরুণ ডুবে যাচ্ছিল। এসময় সাব্বির ও রনি তাকে উদ্ধারের চেষ্টা করে তারাও ডুবে যেতে থাকে। পরে বিপ্লব, স্বাধীন, রানা ও আকাশ তাদের উদ্ধারের চেষ্টা করে। এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চারজনকে উদ্ধার করে। তবে রনি, সাব্বির ও স্বাধীন ডুবে যায়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।ডুবুরি দল প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় সাব্বির, স্বাধীন ও রনির মরদেহ উদ্ধার করে। এদের পরিবারের কারও অভিযোগ না থাকায় রাত দশটায় জানাজা শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আজকালের কন্ঠ/কবির/এম
আপনার মতামত লিখুন :