
আজকালের কন্ঠ ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীরে একটি বাস খাদে পড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আর ২০ জন। খবর এনডিটিভির।
বুধবার (১৫ নভেম্বর) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, ডোডার বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসারের কাছে বাসটি রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট নীচে পড়ে যায়।
এদিকে, ভারতের ইউনিয়ন মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং এক এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, ‘ডোডার দুর্ঘটনায় ৩৬ জন নিহতের খবর কষ্টদায়ক। আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।’
তিনি আরও লিখেছেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।’
আপনার মতামত লিখুন :