বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ,নারীরা আটকায় জায়েদ খানে | Daily AjKaler Kontho

বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ,নারীরা আটকায় জায়েদ খানে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ন
বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ,নারীরা আটকায় জায়েদ খানে

বিনোদন ডেস্ক : নারীরা আটকায় জায়েদ খানে—এমন একটি মন্তব্য করে ভাইরাল হয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খান। কোনো অনুষ্ঠানে গেলেই দেখা যায় এই নায়ককে ঘিরে অসংখ্য নারী ভক্তদের।

রাজধানীর শান্তিনগরের একটি মেয়ে তার বালিশে জায়েদের ছবি প্রিন্ট করে রেখেছেন বলেও সংবাদ প্রকাশ হয়েছিল। এবার ‘অন্তরজ্বালা’ খ্যাত এই নায়ক জানালেন উত্তরার একটি মেয়ে ভক্তের গল্প।

সম্প্রতি একটি ই-কমার্স প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন জায়েদ খান। সেখানে তিনি বলেন, এক মেয়ে তার হলুদ অনুষ্ঠানে হাতের মধ্যে ‘জায়েদ’ লিখেছেন। বর আসার পর হাতে নামটি দেখতে পায়। রাগ করে চলে যায় সে, বিয়ে করবে না। এরপর ওই ছেলের বন্ধুকে ফোন করি আমি। অবশেষে ওই ছেলেকে বোঝাতে সক্ষম হই ও তাদের বিয়েটা হয়।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, উত্তরার একটি মেয়ে (নাম বলব না আমি) আমাকে বলে, শুধু আপনার কারণে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়েছে। আমি ওই মেয়ের কাছে জানতে চাইলাম, আমার কারণে কেন? তখন ওই মেয়ে বলল, আপনাকে আমার খুব ভালো লাগে। আমি সারাদিন আপনার ভিডিও দেখতে থাকি। জায়েদ খানের কাছে আমার মেন্টালিটি আটকে গেছে। কিন্তু এটা সহ্য করতে পারেনি বয়ফ্রেন্ড। তাই ব্রেকআপ।

অনুষ্ঠানে মজার ছলে এই অভিনেতা বলেন, আমি সিঙ্গেল থাকি! সবাই বলে (নারী ভক্তরা) এভাবেই থাকেন। আপনি বিয়ে কইরেন না। আমরা হয়তো ভাবতে থাকি, আমাদের জায়েদ খান আছে।