
বিনোদন ডেস্ক : সম্প্রতি আপত্তিকর ভিডিও নিয়ে বেশ নাজেহাল হতে হয়েছে দক্ষিণী তারকা রাশমিকা মান্দানাকে। সেই রেশ না কাটতেই একই ঘটনার শিকার হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
এআইয়ের মাধ্যমে তারও আপত্তিকর ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ক্যাটরিনার মুক্তিপ্রতীক্ষিত ছবি ‘টাইগার ৩’-এর প্রচার ঝলকের একটি দৃশ্যে শুধু তোয়ালে জড়ানো অবস্থায় দেখা গিয়েছিল তাকে। ওই অবস্থায় অন্য অভিনেত্রীর সঙ্গে মারকাটারি দৃশ্যে দেখা গেছে তাকে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআইয়ের মাধ্যমে ক্যাটরিনার আপত্তিকর ভিডিও তৈরি করতে ওই দৃশ্যই বেছে নেওয়া হয়েছে। আসল ছবিতে তোয়ালে দিয়ে ঢাকা থাকলেও সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া ডিপফেক ছবিতে প্রায় অনাবৃত ক্যাটরিনা। শুধু তাই-ই নয়, ছবিকে চিত্তাকর্ষক করে তুলতে ক্যাটের চেহারাতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে।
অন্য এক নারীর শরীরে রাশমিকার মুখ বসানো হয়েছে। কাজটি করেছেন জারা প্যাটেল নামে এক নারী। তবে তার আগেই ছড়িয়ে পড়ে রাশমিকার ভিডিওটি। এবার ক্যাটের ছবিও ছড়িয়ে পড়েছে আগুনের মতো।
আপনার মতামত লিখুন :