গভীর রাতে বাসে আগুন | Daily AjKaler Kontho

গভীর রাতে বাসে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৩, ১:২০ অপরাহ্ন
গভীর রাতে বাসে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচি শুরুর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৪ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম ঘটনার নিশ্চিত করে জানান, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।পরে আদমজী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।