Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৫, ২০২৩ , ১:২০ অপরাহ্ণ

গভীর রাতে বাসে আগুন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচি শুরুর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৪ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম ঘটনার নিশ্চিত করে জানান, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।পরে আদমজী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

 

প্রিন্ট করুন