মধ্যরাতে বাসে আগুন | Daily AjKaler Kontho

মধ্যরাতে বাসে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন
মধ্যরাতে বাসে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : ভোলার চরফ্যাশনে যমুনা এক্সপ্রেস পরিবহণ নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার মধ্যরাতে চরফ্যাশন উপজেলার বাসস্ট্যান্ডসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।