Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৪১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৫, ২০২৩ , ১১:৫৯ পূর্বাহ্ণ

মধ্যরাতে বাসে আগুন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ভোলার চরফ্যাশনে যমুনা এক্সপ্রেস পরিবহণ নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার মধ্যরাতে চরফ্যাশন উপজেলার বাসস্ট্যান্ডসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রিন্ট করুন