যুক্তরাষ্ট্রের মিশিগানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ | Daily AjKaler Kontho

যুক্তরাষ্ট্রের মিশিগানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের মিশিগানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের হ্যামট্রামেক সিটিতে ইসরায়েল বিরোধী বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে শহরের জোসেফ ক্যাম্পাউ এভিনিউয়ের ভেটেরান্স এ বিক্ষোভ করে স্থানীয়রা। মেমোরিয়াল পার্ক থেকে রেলিটি শুরু হয় শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে হ্যামট্রামেক সিটি হলের সামনে র‌্যালিটি শেষ হয়।

এপিআই ভোট মিশিগানের পরিচালক রেবেকা ইসলাম এবং কাউন্সিলর খলিল রেফাই এর পরিচালনায় এই সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হ্যামট্রামেক সিটির মেয়র আমের গালিব।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, কাউন্সিলর কামরুল হাসান, কাউন্সিলর নাইম চৌধুরী, কাউন্সিলর আবু মুসা, কাউন্সিলর মুহিত মাহমুদসহ অন্যান্য অফিসিয়াল ডেলিগেটরা।

বিভিন্ন কমিউনিটির সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এই বিক্ষোভ র‌্যালি আয়োজন করে।