ঐশ্বরিয়ার সংসারে ভাঙনের সুর | Daily AjKaler Kontho

ঐশ্বরিয়ার সংসারে ভাঙনের সুর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৩, ১:৫৩ অপরাহ্ন
ঐশ্বরিয়ার সংসারে ভাঙনের সুর

আজকালের কণ্ঠ ডেস্ক : তারকাদের সংসার ভাঙনের খবর নতুন কিছু নয়। মাঝে মধ্যেই দেখা যায় নানান ইস্যুতে ঘর ভেঙে যায় তাদের। এবার অভিষেক-ঐশ্বরিয়ার সংসারে বাজছে ভাঙনের সুর। তবে কি সত্যি ভাঙতে বসেছে আই তারকা দম্পতির সংসার? এমন প্রশ্ন যেন রহস্যের যোগান দিচ্ছে নেটিজেনদের মনে।

শাশুড়ি আর ননদের সঙ্গে তার সম্পর্কের তিক্ততার কথা অনেকবারই শোনা গেছে। এবার শোনা গেল অভিনেত্রীর বিশেষ দিনে স্বামী অভিষেক বচ্চনের কাছে উপেক্ষিত হওয়ার খবর। যার সূত্র ধরে গুঞ্জন উঠেছে, ঐশ্বরিয়ার সঙ্গে শ্বশুড়বাড়ির সম্পর্কের বন্ধন অনেকটাই আলগা হয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, গত ১ নভেম্বর ঐশ্বরিয়ার ৫০তম জন্মদিন ছিল। প্রতিবছর স্ত্রীর বিশেষ এই দিনে অভিষেক সারপ্রাইজ দেওয়ার পাশাপাশি আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করেন। কিন্তু এবার তেমন কিছুই করতে দেখা যায়নি এই অভিনেতাকে। চলতি বছর ঐশ্বরিয়ার জন্মদিনের উদযাপন ছিল একেবারেই ফিকে। এমনকি, জন্মদিনে ঐশ্বরিয়ার পাশেও দেখা যায়নি অভিষেককে।

ভারতীয় সংবাদমাধ্যম আরও থেকে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে বচ্চন পরিবারের অন্দর মহলে চলছে শাশুড়ি-বৌয়ের গৃহযুদ্ধ, যা একে অপরের প্রতি অসন্তোষ রীতিমতো বাড়িয়ে দিয়েছে।

শুধু শাশুড়ি জয়া বচ্চনই নন, কয়েকদিন আগে এক টিভি অনুষ্ঠানে ঐশ্বরিয়ার স্বভাব নিয়ে সমালোচনা করেছেন ননদ শ্বেতা বচ্চন নন্দাও। সবশেষ স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, সবাইকে রেখে মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়ার জন্মদিন পালন অনেকের মনে জন্ম দিয়েছে নানা প্রশ্নের।