বাউফলের মাধবপুরে সন্ত্রাসী উজ্জল বাহিনী কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে ১১ জনকে | Daily AjKaler Kontho

বাউফলের মাধবপুরে সন্ত্রাসী উজ্জল বাহিনী কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে ১১ জনকে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১২, ২০২০, ৫:২৪ অপরাহ্ন
বাউফলের মাধবপুরে সন্ত্রাসী উজ্জল বাহিনী কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে ১১ জনকে

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল থানার মাধবপুর গ্রামে বাজার ইজারা খালের লিজ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ৮ জনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাতে আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর বাজারে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, মাধবপুর বাজারের ইজারা আদায়কে কেন্দ্র করে ২৯ এপ্রিল দুপুরের দিকে স্থানীয় উজ্জল চৌকিদারের সাথে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক মেম্বার খালেক মুন্সী ও আলাউদ্দিন খানের বাকবিতান্ডা হয়। এসময় উজ্জল চৌকিদার আলাউদ্দিন খানকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। একপর্যায়ে আলাউদ্দিন খান শারীরিক ভাবে আহত হয়। মোবাইল ফোনে ঘটনাটি বাউফলের ইউএনওকে অবহিত করেন।

আলাউদ্দিন খান জানান, ইউএনও তাকে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন। সেই অনুযায়ি তিনি ৩০ এপ্রিল ইউএনও কাছে লিখিত অভিযোগ করেন।এখানে উল্লেখ যে বাংলা নববর্ষের প্রথমে হাট বাজার ইজারা দেওয়া হয় কিন্তু এবছর মহামারী ও করোনার কারণে গ্রাম গঞ্জের কোন হাট-বাজার ইজারা দেওয়া হয়নি বলে জানা যায়। এ রকমই মাধবপুর বাজার ইজারার অন্তর্ভুক্ত করা হয়নি। কিন্তু উজ্জল চৌকিদার তার দলবলসহ জোরপূর্বক বাজারের ইজারা তোলার চেষ্টা করে। কিন্তু ইজারা না দেওয়ার জন্য প্রতিপক্ষ নিষেধ করলে তাদেরকে মেরে ফেলারও হুমকি দেন সন্ত্রাসী উজ্জ্বল বাহিনী।ইউএনও এর কাছে অভিযোগের হয়েছে ঘটনা জানতে পেরে উজ্জ্বল চৌকিদার তাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে উঠেন এবং দেখিয়ে দেওয়ার হুমকি দেয়। ঘটনার দিন ৮ই মে শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ও তার ছেলে মঞ্জু খান, মতিউর, কামাল, প্রিন্স, রিয়াজ,সাদ্দাম রাকিব মহি সহ১২-১৫ জন বাড়ি থেকে তারাবির নামাজ আদায় করতে মাধবপুর আল মদিনা জামে মসজিদে আসার পথে পটুয়াখালী কৃষি ডিপ্লোমা ইনিস্টিটিউটের প্রধান ফটকের সামনে উজ্জ্বল চৌকিদার,নাসির চৌকিদার মিজান,সাব্বির চৌকিদার,আল-আমিন ইমরান চৌকিদার সজিব চৌকিদার ও রাকিব চৌকিদারের নেতৃত্বে ২০-২৫ জন ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে এবং এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় ডাকচিৎকার শুনে বাজার থেকে তার দুই নাতি সাদ্দাম ও রাকিবসহ আর ৫-৭ জন এগিয়ে এলে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

এ ঘটনায় ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে মঞ্জু খান (৩৫), মতিউর (৪৮),কামাল খান (৩৫), সাদ্দাম (২৮) ও রাকিবকে (২০) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং প্রিন্স(২৩), রিয়াজ(২০), মহিউদ্দিন (২৬), শাহিন (২৫), কাওসার(১৮), হেলাল(২২) বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় মতিউর রহমান খান এবং মঞ্জু খান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রতিপক্ষের উজ্জল চৌকিদার সহ ২জন আহত হলে বাউফল হাসপাতালে সামরিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় গত রবিবার বাউফল থানায় আলাউদ্দি খান বাদী হয়ে অভিযোগ দাখিল করেছেন।বাউফল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান জানান তদন্ত সাপেক্ষে মামলায় এজাহারভুক্ত করা হবে এবং যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

আজকালের কন্ঠ /ফোরকান /এমএম