১৭৭পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-০১ | Daily AjKaler Kontho

১৭৭পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-০১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৩, ২:৪৬ অপরাহ্ন
১৭৭পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-০১

আজকালের কন্ঠ ডেস্ক : র‌্যাব-১২, সিপিসি-১ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য গত ১০ আগষ্ট ২০২৩ ইং তারিখ দুপুর ০১:৪০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চিথলিয়া গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

র‍্যাব উল্লেখ করেন, পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

উক্ত অভিযানে ১৭৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট যাহার মূল্য আনুমানিক ২৬,৫৫০/-(ছাব্বিশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা সহ ০১ জন আসামি মীর শাহিনুর ইসলাম (৪২), পিতা-মৃত মীর আবুল কাশেম, সাং-চিথলিয়া(মাদ্রাসাপাড়া), থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।