কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৫ হাজার কোটি টাকা | Daily AjKaler Kontho

কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৫ হাজার কোটি টাকা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৩, ৫:০৮ অপরাহ্ন
কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৫ হাজার কোটি টাকা

আজকালের কন্ঠ ডেস্ক : চলতি অর্থবছরে দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলোর জন্য ৩৫ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; যা গত অর্থবছরের চেয়ে প্রায় ১৪ শতাংশ বেশি।

রোববার (৬ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গত ২০২২-২৩ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের কৃষিঋণ বিতরণ ১৩ দশমিক ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। গত অর্থবছর কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩০ হাজার ৮১১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ব্যাংকগুলো বিতরণ করেছিল ৩২ হাজার ৮২৯ কোটি ৮৯ লাখ টাকা।