Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৬, ২০২৩ , ৫:০৮ অপরাহ্ণ

কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৫ হাজার কোটি টাকা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চলতি অর্থবছরে দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলোর জন্য ৩৫ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; যা গত অর্থবছরের চেয়ে প্রায় ১৪ শতাংশ বেশি।

রোববার (৬ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গত ২০২২-২৩ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের কৃষিঋণ বিতরণ ১৩ দশমিক ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। গত অর্থবছর কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩০ হাজার ৮১১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ব্যাংকগুলো বিতরণ করেছিল ৩২ হাজার ৮২৯ কোটি ৮৯ লাখ টাকা।

প্রিন্ট করুন