স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা | Daily AjKaler Kontho

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৩, ১:০৬ অপরাহ্ন
স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি : প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ২৭ জুলাই সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে স্বেচ্ছাসেবক লীগ।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ,,জাতীয় পরিষদ সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এর বিপুল সংখ্যক নেতাকর্মী।