নিজস্ব প্রতিনিধি : রাজধানীর শ্যামপুর এলাকা হতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দীর্ঘদিন পলাতক যুদ্ধাপরাধী মোরশেদ মোশারফ হোসেন’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল ২২ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন ফরিদাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে মানবতাবিরোধী অপরাধে কমপ্লেইন রেজিষ্টার ক্রমিক নং-৪৪, তারিখ ১৬/১১/২০১৪খ্রিঃ ও বিজ্ঞ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ এর মামলা নং ০২/২০২২ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামি যুদ্ধাপরাধী মোরশেদ মোশারফ হোসেন মিয়া (৬৫), পিতা- মৃত আব্দুল হান্নান মিয়া @ চোনা মোল্যা, সাং- সাধুহাটি, থানা- কাশিয়ানী, সাবেক মহকুমা বর্তমান জেলা- গোপালগঞ্জ’কে গ্রেফতার করে।
আপনার মতামত লিখুন :