আজকালের কন্ঠ ডেস্ক : মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর পাঁচদিন পর অবশেষে নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে সুইডেন। এর আগে দেশটিতে পুলিশের উপস্থিতিতে ধর্মগ্রন্থ পোড়ানোর ঘটনায় নিন্দার ঝড় ওঠে বিশ্বব্যাপী। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশও।
২৮ জুলাই বিকালে কোরআন পোড়ানোর এই ঘটনাকে ইসলামভীতি হিসেবে আখ্যা দিয়ে রবিবার বিবৃতি দেয় সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
ব্যক্তিগত আচরণ দেশটির সরকারের মতের প্রতিফলন নয়- উল্লেখ করে নিন্দা জানানো হয় বিবৃতিতে। কোরআনের পবিত্রতা রক্ষায় পশ্চিমাদের ব্যবস্থা নিতে ৫৭ মুসলিম দেশের জোট ওআইসির আহ্বানের একদিনের মাথায় এ প্রতিক্রিয়া দিলো সুইডেন।
রবিবার সুইডিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে কোরআন পোড়ানোর তীব্র নিন্দা জানায় ঢাকা। একই প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় সুইডেনের ন্যাটো সদস্য হওয়া আরও কঠিন হবে বলে জানিয়েছে তুরস্ক। স্টকহোমে রাষ্ট্রদূত না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান।
বড় বিক্ষোভ হয়েছে ইরাক, পাকিস্তান, মিশরসহ বিভিন্ন দেশেও। ঈদের ছুটির প্রথম দিন বুধবার স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে কোরআন পোড়ান এক ব্যক্তি। এর আগেও একইরকম আরেকটি ঘটনায় সুইডেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার আবেদনে বিরোধিতা করে তুরস্ক।
আপনার মতামত লিখুন :