আজ যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে | Daily AjKaler Kontho

আজ যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২১, ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন
আজ যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

আজকালের কন্ঠ ডেস্ক : রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা আজ (বুধবার, ২১ জুন) বন্ধ রাখা হবে। একই দিন ৩টি পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায়ও তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।

গত রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বুধবার (২১ জুন) রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন। এ ছাড়াও নারায়ণগঞ্জের গোপালদী, টাঙ্গাইলের বাসাইল ও বগুড়ার তালোড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।