গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিবের পর দল পেলেন লিটন | Daily AjKaler Kontho

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিবের পর দল পেলেন লিটন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৪, ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিবের পর দল পেলেন লিটন

স্পোর্টস ডেস্ক : আগামী ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় আসর। এই লিগের ড্রাফটে শুরুতেই দল পেয়েছিলেন সাকিব আল হাসান। আসন্ন এই টুর্নামেন্টে মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার।

তবে শুধু সাকিবই নয়, কানাডার এই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দল পেয়েছেন দেশসেরা ব্যাটার লিটন ‍কুমার দাস। আসন্ন মৌসুমে সারে জাগুয়ার্সের হয়ে খেলতে দেখা যাবে উইকেটকিপার এই ব্যাটারকে। গত মঙ্গলবার (১৩ জুন) এই ফ্র্যাঞ্চাইজি লিগটির তৃতীয় আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়।

এবারের আসরে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে। প্রতিটি দলে খেলোয়াড় থাকবে ১৬ জন করে। ১৮ দিনের এই আসরে সবমিলিয়ে ম্যাচ হবে ২৫টি। এর আগে এই টুর্নামেন্টে খেলেছেন ক্রিস গেইল, যুবরাজ সিং, লাসিথ মালিঙ্গা, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের মতো ক্রিকেটাররা।