খুলনা সিটি নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে স্বেচ্ছাসেবক লীগ | Daily AjKaler Kontho

খুলনা সিটি নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে স্বেচ্ছাসেবক লীগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৮, ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন
খুলনা সিটি নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব মানবতার বাতিঘর, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত, ১৪ দল সমর্থিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী জনাব তালুকদার আব্দুল খালেক এর নৌকা মার্কার সমর্থনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে গত ৭ জুন বুধবার বিকাল ৪ টায় নগরীর শহীদ শেখ আবু নাসের অডিটোরিয়ামে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু’র সঞ্চালনায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি জনাব তালুকদার আব্দুল খালেক, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, জাতীয় পরিষদ সদস্য এস কে দাস তন্ময়।

এসময় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এস এম আজিজুর রহমান রাসেল, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম এ নাসিম, সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল।

সভা শেষে নগরীর প্রেসক্লাব, শঙ্খ মার্কেট ও শেরেবাংলা রোড এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা ভোটারদের নিকট নৌকা মার্কায় ভোট প্রার্থণা করেন এবং লিফলেট বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।