সরকারি ব্যয়ে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হচ্ছে | Daily AjKaler Kontho

সরকারি ব্যয়ে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হচ্ছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২০, ১:০১ অপরাহ্ন
সরকারি ব্যয়ে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হচ্ছে

আজকালের কন্ঠ ডেস্ক : মহামারী করোনাভাইরাসে ক্ষতি মোকাবেলায় দেশের অর্থনৈতিক প্রভাব উত্তরণে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকাল ১০টায় গণভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারি ব্যয় কমাতে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হচ্ছে।

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা ঘোষণার উদ্দেশে ওই সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি বাংলাদেশে এখনও নিয়ন্ত্রণে আছে। আমরা এ সংকট মোকাবেলা করতে পারব ইনশাআল্লাহ।

করোনা পরিস্থিতি মোকাবেলায় বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি ও সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো হচ্ছে।

এ সময় শিল্প খাতে ৪.৫ শতাংশ সুদে ৩০ হাজার কোটি টাকা এবং এসএমই খাতে ৪ শতাংশ সুদে ২০ হাজার কোটি টাকা প্রণোদনা দেয়ার কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

আজকালের কন্ঠ /এমএম