দুস্থ, অসহায়, গরীব মানুষের পাশে বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাব | Daily AjKaler Kontho

দুস্থ, অসহায়, গরীব মানুষের পাশে বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২০, ২০২০, ৯:৩৬ অপরাহ্ন
দুস্থ, অসহায়, গরীব মানুষের পাশে বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাব

গাজিপুর প্রতিনিধি :গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ীতে অবস্থিত বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাব অসহায়, দুস্থ, গরিব, পথচারীর মধ্যে মাক্স বিতরণ করলেন। আজ ২০ শে মার্চ জুমার নামাজের পরে কোনাবাড়ি বিসিক ২ নং গেট বাস স্ট্যান্ড সহ আশপাশের এলাকায় মাক্স বিতরন করেন। উপস্থিত ছিলেন মোঃ নাছির উদ্দিন মোল্লা কাউন্সিলর ৯ নং ওয়ার্ড। মোঃ ইমদাদুল ইসলাম রানা সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক, শাহাদাত হোসেন খান সহ-সভাপতি,মোঃ শাহজাহান স্বপন সহ- অর্থবিষয়ক সম্পাদক, সাংবাদিক শহিদুল ইসলাম তথ্য প্রচার সম্পাদক, মোঃ জাহাঙ্গীর আলম যুগ্ম সাধারণ সম্পাদক। মোঃ মিজানুর রহমান সহ- সাংগঠনিক সম্পাদক সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ । এ সময় সহস্রাধিক বাসযাত্রী,পথচারী,দুস্হ, অসহায়, গরীব মানুষের হাতে এই মাক্স তুলে দেন। আয়োজক কমিটি বলেন এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ /কবির /মিজান