কোনাবাড়ীতে মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ করলেন ছাত্রলীগ নেতা সোলায়মান হোসেন | Daily AjKaler Kontho

কোনাবাড়ীতে মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ করলেন ছাত্রলীগ নেতা সোলায়মান হোসেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২০, ৬:১২ অপরাহ্ন
কোনাবাড়ীতে মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ করলেন ছাত্রলীগ নেতা সোলায়মান হোসেন

মোঃ কবির হোসেন খানঃ গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ সোলায়মান হোসেন করোনা ভাইরাস থেকে রক্ষার্থে এবং জনসচেতনার স্বার্থে মাক্স ও হ্যান্ডওয়াশ গরীব, অসহায়, খেটে খাওয়া মানষ, ও রিক্সা চালকের হাতে তুলে দিয়েছেন।আজ ১৯ শে মার্চ ১০ ঘটিকার সময় কোনাবাড়ী কাশিমপুর রোড ও কোনাবাড়ি আমবাগ রোডে মাক্স ও হ্যান্ডওয়াস বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী, মোঃ সেলিম রহমান কাউন্সিলর ৮ নং ওয়ার্ড, মোঃ আনিছুর রহমান,বিনু বারেক মহিলা কাউন্সিলর ৭,৮,৯ নং ওয়ার্ড, মাস্টার সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান, আমিনুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোঃ নওফেল আজাদ রাফি, শাওন সরকার ,শাকিল, সুলতান সোমেজ,পারভেজ প্রমুখ।
এ সময় ছাত্রলীগ নেতা মোঃ সোলায়মান হোসেন বলেন আমি অসহায়, গরীব, দুঃখী মানুষের হাতে এই সামান্যটুকু উপহার তুলে দিতে পেরে খুবই আনন্দিত। আমি আশা এবং আমাকে দোয়া করবেন আমি যেন সামনের দিনগুলো এভাবে গরীব অসহায় মানুষের পাশে থাকতে পারি। তিনি এর আগেও বিভিন্ন স্থানে মানবতার দেয়াল স্থাপন করে গরীব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, এবং যতটুকু সম্ভব সকলের কাছে থেকে সার্বিক সহযোগিতা নিয়ে গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরন করেছেন।

আজকালের কন্ঠ /কবির /মিজান