শেরপুর জেলা প্রতিনিধি, রনজিৎ বিশ্বাস: ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধিত্বকারী জাতীয় সামাজিক সংগঠন `ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের` ৩য় ধাপে শেরপুর জেলার শ্রীবর্দী ও নালীতাবাড়ী উপজেলা শাখার নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দ শপথ গ্রহণ করেছেন।
প্রথম ধাপে ২০২২ এর ৮ জুলাই নকলা উপজেলা শাখার চেয়ারম্যান রনজিৎ কুমার বিশ্বাস , শেরপুর সদর এ চেয়ারম্যান দুলাল মারাক ও ঝিনাইগাতি উপজেলার চেয়ারম্যান নবেশ খকসি শপদ নিয়েছেন । শুক্রবার ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে নবনির্বাচিত শ্রীবর্দি উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রান্জল সাংমা ও নালীতাবাড়ি উপজেলা শাখার চেয়ারম্যান মি: কুপেন নকরেক সহ দেশের বিভিন্ন উপজেলার ১৬ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান টিডব্লিউএ’র চেয়ারম্যান ও ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এমপি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল যোহন সাংমা। এ সময় এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান জেমস জর্নেশ চিরান, সুনিল চন্দ্র বর্মন, জয়েন্ট সেক্রেটারি সুজিত মানখিন, অসীম ম্রং, কোষাধ্যক্ষ লুইস সুপ্রভাত জেংচাম, সাংগঠনিক সেক্রেটারি বিকাশ চন্দ্র বর্মন, ফ্রান্সিস পাথাং ,দপ্তর সম্পাদক সাগর সাংমা, যুব বিষয়ক সেক্রেটারী রনজিৎ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :