রিসোর্টে দেহব্যবসা,বন্ধ না হলে আন্দোলনের ঘোষণা | Daily AjKaler Kontho

রিসোর্টে দেহব্যবসা,বন্ধ না হলে আন্দোলনের ঘোষণা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৩, ২:৫৩ অপরাহ্ন
রিসোর্টে দেহব্যবসা,বন্ধ না হলে আন্দোলনের ঘোষণা

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলায় রিসোর্ট ব্যবসার নামে অবৈধ মাদক, নারী ব্যবসা ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে রাজাবাড়ি বাবুর সড়কে কুকোমো রিসোর্টের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা অবিলম্বে আবাসিক এলাকা থেকে অবৈধ কুকোমো রিসোর্ট বন্ধের দাবি জানান। না হলে এলাকার লোকজন নিয়ে রিসোর্ট ঘেরাও করে দুর্বার আন্দোলন করার ঘোষণা দেন।

এদিকে মানববন্ধনে আশপাশে এলাকার নারী পুরুষসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল ফরাজীর সভাপতিতে বক্তব্য রাখেন শহিদুল্লাহ সরদার, বিল্লাল হোসেন, সানাউল্লাহ শিকদার।

রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ফরাজি মানবন্ধনে বক্তৃতায় বলেন, ঢাকার মেরুল বাড্ডা (প্রগতি টাওয়ার) এলাকার শহিদুল ইসলাম তার মালিকানাধীন কোকোমো সানসেট রিসোর্টে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছেন। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই রিসোর্ট বন্ধের দাবি জানিয়ে এলেও তিনি তা বন্ধ করেননি। চিনাশুখানিয়া গ্রামের মৃত তফাজ উদ্দিন খানের ছেলে হেলাল উদ্দিন মুঠোফোনে রিসোর্ট মালিককে অসামাজিক কার্যকলাপ বন্ধের অনুরোধ করলে তার ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হেলাল উদ্দিনকে মারধরের হুমকি দেয় এবং মিথ্যা সাজানো মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়। এ ঘটনায় হেলাল উদ্দিন শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।