৫ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ইভিএমে | Daily AjKaler Kontho

৫ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ইভিএমে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৩, ১:৫৭ অপরাহ্ন
৫ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ইভিএমে

আজকালের কন্ঠ ডেস্ক : সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ জুন খুলনা ও বরিশালে ও ২১ জুন রাজশাহী ও সিলেটে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ইসি সচিব।

সব সিটির ভোটই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে হবে বলে জানান ইসি সচিব।