Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৩, ২০২৩ , ১:৫৭ অপরাহ্ণ

৫ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ইভিএমে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ জুন খুলনা ও বরিশালে ও ২১ জুন রাজশাহী ও সিলেটে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ইসি সচিব।

সব সিটির ভোটই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে হবে বলে জানান ইসি সচিব।

প্রিন্ট করুন