যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী দিলু ও তার সহযোগী বাবু’কে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-১০ | Daily AjKaler Kontho

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী দিলু ও তার সহযোগী বাবু’কে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-১০


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৩, ৪:৩৯ অপরাহ্ন
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী দিলু ও তার সহযোগী বাবু’কে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি : গত ২৬ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন নামাশ্যামপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ দেলোয়ার হোসেন @ দিলু (৪৮) ও তার মাদক ব্যবসার অপর সহযোগী মোঃ বাবু (৩৩)’কে আনুমানিক ২,৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার) টাকা মূল্যের ৯০০ (নয়শত) পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

এসময় তাদের নিকট থেকে ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।