মোঃ জয়নাল আবেদীন বান্দরবানঃ সবান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সেনাবাহিনীর টহল দলের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলা, হত্যাকান্ড ও শ্রমিক অপহরণের প্রতিবাদে, আলীকদমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
শুক্রবার বিকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে আলীকদমের চৌমুহনী চত্বরে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বর এলাকায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বান্দরবান জেলা চট্টগ্রাম নাগরিক পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা একেএম আইয়ুব খান। আলীকদম উপজেলার চট্টগ্রাম নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আলম। উপজেলা সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল প্রমূখ।
এসময় বক্তারা পাহাড়ী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার ও প্রশাসনের নিকট জোর আহবান জানান,দাবি আদায় না হলে পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেওয়া হবে বলে হুশিয়ার করেন বক্তা’রা।
আপনার মতামত লিখুন :