দীর্ঘদিন পর সচিবালয়ে গেলেন প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

দীর্ঘদিন পর সচিবালয়ে গেলেন প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৩, ৮:৩৩ অপরাহ্ন
দীর্ঘদিন পর সচিবালয়ে গেলেন প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : দীর্ঘদিন পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই ঘণ্টা অফিস করেছেন সরকার প্রধান।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। সচিবালয়ে ৬ নম্বর ভবনের (২০ তলা ভবন) ১৩ তলায় প্রধানমন্ত্রী তার কার্যালয়ে যান। সেখানে তিনি অফিস করেন।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

এরপর দুপুর আড়াইটার দিকে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারি শুরুর আগে প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়েছিলেন। সে হিসাবে তিন বছরেরও বেশি সময় পর আজ সচিবালয়ে গেলেন তিনি।