আজকালের কন্ঠ ডেস্ক : গত ১৮ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সোহাগ (২৪) বলে জানা যায়।
এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু ও নগদ- ৩২০/- (তিনশত বিশ) টাকা উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :