Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৯, ২০২৩ , ৩:২১ অপরাহ্ণ

র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ০১ জন ছিনতাইকারী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গত ১৮ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সোহাগ (২৪) বলে জানা যায়।

এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু ও নগদ- ৩২০/- (তিনশত বিশ) টাকা উদ্ধার করা হয়।

প্রিন্ট করুন