র‌্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার শাহবাগ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে ০২ জন ছিনতাইকারী গ্রেফতার | Daily AjKaler Kontho

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার শাহবাগ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে ০২ জন ছিনতাইকারী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৩, ২:৫১ অপরাহ্ন
র‌্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার শাহবাগ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে ০২ জন ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : গত ১৫ মার্চ ২০২৩ খ্রিঃ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর শাহবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মোক্তার (৪০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মোস্তাকিন আহমেদ পলাশ (১৯) বলে জানা যায়।

এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।