Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৬, ২০২৩ , ২:৫১ অপরাহ্ণ

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার শাহবাগ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে ০২ জন ছিনতাইকারী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : গত ১৫ মার্চ ২০২৩ খ্রিঃ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর শাহবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মোক্তার (৪০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মোস্তাকিন আহমেদ পলাশ (১৯) বলে জানা যায়।

এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রিন্ট করুন